সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার

টানা ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কক্সবাজার সদর ও পেকুয়া উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা পুলিশ। সোমবার (১৩ জুলাই) জেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং তাদের খোঁজখবর নেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা পুলিশ জানায়, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা, চৌফলদন্ডী ও ফরিনাফাঁড়ি এবং পেকুয়া উপজেলার নতুন লাহাজানি পাড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিত দাস এবং চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. নাজিমুল হক।

ত্রাণ বিতরণের পাশাপাশি কর্মকর্তারা পানিবন্দি পরিবারগুলোর সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগ ও প্রয়োজনের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

জেলা পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিতে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে দুর্যোগকালে সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা