শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
হামলা-লুটপাটের ঘটনায় চক্রের মূলহোতা রাজু সহ ৩ আসামি কারাগারে টেকনাফে র‍্যাব-১৫ এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক আসামি গ্রেফতার শ্রমিকের রক্তেই গণতন্ত্র সমুন্নত থাকবে: নাটোরে হুইপ দুলু সাতক্ষীরা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দুর্গাপুরে দিনে-দুপুরে ভ্যান ছিনতাইচেষ্টা: এলাকাবাসীর হাতে আটক ১, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ ফ্রান্স প্রবাসী আবেদ হোসাইনকে বাহুবল যুব সমাজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব–এর সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১–৭ মে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬–এর কর্মসূচির উদ্বোধন করা হয়। শ্রমিক-মালিক ঐক্যেই সমৃদ্ধির পথ—মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শ্রদ্ধা ও সংহতির আহ্বান

বনানীতে ছাদ থেকে পড়ে কিশোরী গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু, নির্যাতনের অভিযোগে উত্তেজনা।

মোঃ রাকিব শেখ।

রাজধানীর বনানী এলাকায় একটি আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে পিংকি (১৫) নামে এক কিশোরী গৃহকর্মীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং গৃহকর্তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ওঠে।

রোববার (৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বনানী ১৩/এ সড়কের ডি ব্লকের ৭৯ নম্বর বাড়ির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত পিংকির গ্রামের বাড়ি সুনামগঞ্জে। তিনি ওই ভবনের তৃতীয় তলার একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মেয়েটির লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে সে নিজে লাফ দিয়েছে নাকি তাকে কেউ ফেলে দিয়েছে—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

পুলিশ জানায়, পিংকি যে বাসায় কাজ করতেন সেই গৃহকর্তা রাকিবুল হাসান স্ত্রী ও দুই সন্তান নিয়ে সেখানে বসবাস করেন। ওই বাসায় আরও একজন গৃহকর্মী আছেন, যিনি পিংকির পূর্ব পরিচিত।

ঘটনার পর স্থানীয় কিছু মানুষ অভিযোগ করেন, মেয়েটিকে নির্যাতন করে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। এ অভিযোগকে কেন্দ্র করে একপর্যায়ে উত্তেজিত জনতা বাড়ির গেট দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “বাসার সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে। একটি ভিডিওতে দেখা গেছে, মেয়েটি একাই দরজা খুলে বাসা থেকে বের হয়েছে। তবে সে একাই ছাদে উঠেছিল নাকি তার সঙ্গে অন্য কেউ ছিল—সেটি খতিয়ে দেখা হচ্ছে।”

গৃহকর্তার বরাত দিয়ে পুলিশ জানায়, মোবাইলে কারও সঙ্গে কথা বলা নিয়ে কোনো ঝামেলা থেকে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিট কাজ করছে বলে জানিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে আলামত জব্দ করা হবে এবং গৃহকর্তাসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা