শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বিভিন্ন উপকরণ বিতরণ চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ চালিয়ে যাচ্ছে। পাবনার আতাউল্লাপুরে নদীর খননকৃত মাটি কাটার দায়ে ভেকু মালিককে ১ লাখ টাকা জরিমানা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নিউ ফিউচার লাইফের মতবিনিময় সভায় চুয়াডাঙ্গায় ভুয়া কাবিননামা ফেসবুকে পর্নোগ্রাফি ছড়ানো অভিযোগে যুবক গ্রেপ্তার শৈলকুপায় মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: ৫ মাসে গ্রেফতার ৩৫০ মাদকমুক্ত সমাজ গড়তে মহেশপুরে জামায়াত এর যুব বিভাগের মানববন্ধন। গোমস্তাপুরে রোকনপুর পূর্ণভবা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। বিএনপি সরকার ব্যার্থ হওয়ার জন্য আসেনি – সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী,

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট বন্ধ, দিনাজপুর-রংপুরে তীব্র লোডশেডিং

মোঃ আফ্ফান হোসাইন আজমীর, রংপুর:

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় দিনাজপুর ও রংপুর অঞ্চলে চরম লোডশেডিং দেখা দিয়েছে। এর মধ্যে একটি ইউনিট আংশিকভাবে চালু থাকলেও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিচ্ছে।

বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, সোমবার সকালে ৩২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগে এই ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন ১৮০ থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতো।

সন্ধ্যায় ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটিও বন্ধ হয়ে যায়, যা থেকে তখন ৫০–৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছিল। তবে রাত সাড়ে ১১টার দিকে এই ইউনিটটি আংশিকভাবে চালু করা হয়, এবং বর্তমানে এটি থেকে প্রায় ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

প্রকৌশলী আরও জানান, ৩ নম্বর ইউনিটটি পুনরায় চালু করার জন্য কিছু যন্ত্রাংশ প্রয়োজন, যা সংগ্রহের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা