বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

ফেব্রুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে- রাশেদ খান

মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, একটি কুচক্রী মহল ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে দেশে নতুন করে ১/১১ ধরনের পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। তিনি স্পষ্ট করে বলেন,নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে—কেউ বানচাল করতে পারবে না।
শুক্রবার হরিণাকুণ্ডুর মানদিয়া বাজারে পথসভা শেষে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু দায়িত্বশীল ব্যক্তি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করছেন না এবং ফ্যাসিবাদী শক্তির প্রতি নমনীয়তা দেখাচ্ছেন—যা জনগণ মেনে নেবে না।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের নেতাদের বিচার শুরু করতে হবে। ২৪ সালের ‘ডামি নির্বাচনে’ অংশ নেওয়া নেতাদের আগামী নির্বাচনে সুযোগ দেওয়া উচিত নয়।
রাশেদ খান জানান, গণঅধিকার পরিষদ ২০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে আলোচনাও চলছে। তফসিল ঘোষণার পর জোট সম্পর্কে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
পথসভায় জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা