বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নে উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত 🇧🇩 🇦🇷 ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল, উল্লাসে কাপছে ঝিনাইদহ শহর, ঝিনাইদহে স্কুলছাত্রী লামিয়ার রহস্যজনক মৃ,ত্যু, পরিবারের আ,হাজারি, কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন, জনদুর্ভোগ চরমে ঘাটাইলে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার সততা ও আদর্শের প্রতীক ‘বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব’: নেতৃত্বে কেন্দ্রীয় সভাপতি খান সেলিম রহমান ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহিদুল হাসান সরকার ধলীগৌরনগর দাখিল মাদ্রাসায় সরকারি পাঠ্যবই সরিয়ে বিক্রির অভিযোগ, এলাকাজুড়ে তোলপাড়

ফরিদগঞ্জে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

মোঃ আব্দুল মান্নান টিপু : স্টাফ রিপোর্টার- চাঁদপুর

লায়ন মোঃ হারুনুর রশিদের নেতৃত্বে তৃণমূল পর্যায়ে ব্যাপক সাড়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ফরিদগঞ্জ উপজেলার ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের রামপুরসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর ২০২৫) সকালে অনুষ্ঠিত এই গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মোঃ হারুনুর রশিদ।

এ সময় তিনি বলেন— “বাংলাদেশের জনগণ আজ পরিবর্তনের অপেক্ষায়। তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা হলো জাতির মুক্তির রূপরেখা। প্রতিটি ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিতে হবে। গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি অঙ্গীকারবদ্ধ।”

 

গণসংযোগকালে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

উপস্থিত ছিলেন—
আজিজুর রহমান আজিজ, নাছির উদ্দিন পাটোয়ারী, বিল্লাল কোম্পানি, ফজলুর রহমান, এম.এ. টুটুল পাটোয়ারী, মোখলেসুর রহমান ভুট্টু পাঠান, সেলিম মাহমুদ রাড়ি, হারুন পাঠান, পেয়ার আহমেদ তালুকদার, শফিকুল ইসলাম স্বপন, কামরুল ইসলাম পাটোয়ারী, শাওন পাঠান, সাইফুল ইসলাম সুমন, আব্দুল গাফফার, হোসেন পাটোয়ারী, শেখ শফিকুর রহমান মেম্বার, ফজলুল করিম মেম্বার, মমিনুল ইসলাম, সেলিম গাজী, রুহুল আমিন দেওয়ান, আব্দুল হামিদ গাজী, গিয়াস উদ্দিন, রবিউল ইসলাম, আরাফাত রহমান দিপু, মনির হোসেন, হুমায়ুন মিজি, আব্দুল গাফফার, হুমায়ুন, সোহেল ও রফিক মাস্টার প্রমুখ।

স্থানীয় এলাকাজুড়ে বিএনপির এই গণসংযোগ কর্মসূচি ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীরা জনগণের হাতে লিফলেট তুলে দিয়ে বিএনপির ৩১ দফা কর্মসূচির তাৎপর্য ব্যাখ্যা করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।