রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানালেন সাংসদ সরওয়ার আলমগীর

মোঃ রুবেল, সিনিয়র রিপোর্টার ফটিকছড়ি:

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর প্রেসক্লাব-এর নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য সরওয়ার আলমগীর।

শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার নাজিরহাট পৌরসভায় অবস্থিত সাংসদের বাসভবনে এই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান তিনি।

এসময় সাংসদ সরওয়ার আলমগীর বলেন, “সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সমাজের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগের প্রকৃত চিত্র তুলে ধরে জনমত গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং সত্য প্রকাশে নির্ভীক থাকবেন।”

এসময় সাংবাদিকরা বলেন, গণমাধ্যমকর্মীরা স্বাধীন ও নিরপেক্ষভাবে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ পেলে সমাজের অনিয়ম, দুর্নীতি এবং উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র জনগণের সামনে আরও কার্যকরভাবে তুলে ধরতে পারবেন। এ লক্ষ্যে তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা পরিচালনায় সাংসদের সার্বিক সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা আবু মুসা জীবন, সভাপতি মোঃ কামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি হাসান মেহেদী, সহ-সভাপতি আজগর সালেহী, সাধারণ সম্পাদক কামরুল হাসান, যুগ্ম সম্পাদক মোঃ আখতারুজ্জমান রুবেল ,সাংগঠনিক সম্পাদক এইচ এম সাইফুদ্দিন, অর্থ সম্পাদক সাজ্জাদুল হাসান, দপ্তর সম্পাদক রাহাতুল আরেফিন, প্রচার সম্পাদক মুঃ মুন্না এবং সমাজ সেবা সম্পাদক মোঃ রুবেল।নির্বাহী সদস্য মামুন বশর ভূইয়া।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা