শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বিভিন্ন উপকরণ বিতরণ চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ চালিয়ে যাচ্ছে। পাবনার আতাউল্লাপুরে নদীর খননকৃত মাটি কাটার দায়ে ভেকু মালিককে ১ লাখ টাকা জরিমানা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নিউ ফিউচার লাইফের মতবিনিময় সভায় চুয়াডাঙ্গায় ভুয়া কাবিননামা ফেসবুকে পর্নোগ্রাফি ছড়ানো অভিযোগে যুবক গ্রেপ্তার শৈলকুপায় মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: ৫ মাসে গ্রেফতার ৩৫০ মাদকমুক্ত সমাজ গড়তে মহেশপুরে জামায়াত এর যুব বিভাগের মানববন্ধন। গোমস্তাপুরে রোকনপুর পূর্ণভবা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। বিএনপি সরকার ব্যার্থ হওয়ার জন্য আসেনি – সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী,

পাবনার আতাউল্লাপুরে নদীর খননকৃত মাটি কাটার দায়ে ভেকু মালিককে ১ লাখ টাকা জরিমানা

পাবনা জেলা প্রতিনিধি:

পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের আতাউল্লাপুর এলাকায় রত্নাই নদীর খননকৃত মাটি অবৈধভাবে কেটে নিজস্ব জমি ভরাট করার অভিযোগে এক ভেকু (খননযন্ত্র) মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৬ জুন) দুপুরে আতাউল্লাপুর শ্মশানঘাট সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আতাউল্লাপুর শ্মশানঘাট সংলগ্ন এলাকায় ইঞ্জিনিয়ার সানাউল্লাহর ডেইরি খামারের পাশে রত্নাই নদীর খননকৃত মাটি কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই ভেকু দিয়ে কেটে নিজস্ব জমি ভরাট করা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন সদর থানার পুলিশ ও সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালায়।

অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার সময় ভেকুসহ সংশ্লিষ্টদের হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভেকু মালিক আব্দুস সামাদকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে জানা গেছে।

পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে রত্নাই নদীর খননকৃত মাটি অবৈধভাবে কাটার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেকু মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সরকারি সম্পদ ও পরিবেশের ক্ষতি হয়—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয়দের মতে, নদীর খননকৃত মাটি অবৈধভাবে অপসারণের ফলে সরকারি উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি নদীর তীর ও পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা