রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

পাংশা উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি:

রবিবার (০৫ জুলাই) রাজবাড়ীর পাংশা উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিঠুন গোস্বামীর সঞ্চালনায়, ক্লাবের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন—সহ-সম্পাদক অতুল সরকার, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম রঞ্জু, আব্দুস সোবাহান, উৎপল সরকার, মানিক হোসেন, ও মোঃ তুহিন মন্ডল সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় ক্লাবের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সভাপতি সাহেব সদস্যদের আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এছাড়া সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, নৈতিকতা বজায় রাখা এবং এলাকার সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন সামাজিক ও স্থানীয় সমস্যা নিয়েও মতবিনিময় করেন উপস্থিত সাংবাদিকরা।
সভায় প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করাই একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব।
সভা শেষে আগামীর কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা