শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

পাঁচ দফা দাবিতে উত্তাল সুন্দরগঞ্জ: জামায়াতের মিছিল-সমাবেশ

মোঃ আতাউর রহমান মুকুল, সিনিয়র স্টাফ রিপোটার;

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪ ঘটিকায় বাহিরগোলা মোড়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা ও পৌর এলাকার হাজারো নেতাকর্মী অংশ নেন।
বক্তারা বলেন, দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবি আজ জনগণের প্রাণের দাবি হয়ে উঠেছে। গণতন্ত্রকে পুনরুদ্ধার করে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা ছাড়া দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা সম্ভব নয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জামায়াত মনোনীত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মন্জু , শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সেক্রেটারী এডভোকেট মোঃ আলমগীর হোসাইন পৌর জামায়াতের আমির অধ্যক্ষ মুহাঃ একরামুল হক, সাবেক পৌর মেয়র মোঃ নুরুন্নবী প্রামাণিক সাজু, গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের বাইতুলমাল সম্পাদক মোঃ মিজানুর রহমান মিন প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারী মোঃ ছামিউল ইসলাম,
বক্তারা আরও বলেন, সরকার জনগণের দাবি উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। কিন্তু জনগণ এখন আর ফাঁকা আশ্বাসে বিভ্রান্ত হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। স্লোগানে স্লোগানে মুখরিত এ মিছিলে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা