রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বাঞ্ছারামপুরে মাদকবিরোধী নাগরিক সমাবেশ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠিত। শিবগঞ্জের বিলভাতিয়া সীমান্তে চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ আটক করেছে বিজিবি। সাতক্ষীরায় পারিবারিক কলহে স্ত্রী কে জবাই করে হত্যার অভিযোগ: স্বামী পলাতক মৌচাক প্লাজা ব্যবসায়ী কল্যাণ সমিতির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত সাংবাদিক এস এম জসিমকে মৌচাক প্লাজা ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা হিসেবে সম্মাননা ও ফুলেল সংবর্ধনা জলঢাকায় কালভার্টের বেহাল অবস্থা যানবাহন চলাচলে চরম ভোগান্তিতে। উখিয়া টেকনাফে বিজিবি’র দুই অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক শৈলকুপায় আলোচিত মোহন হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে গলাচিপায় ফ্যামিলি কার্ড বিতরন, প্রধান অতিথি প্রতিমন্ত্রী নুর

পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার, শরীয়তপুর:

পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর চলমান নির্যাতন, দমন-পীড়ন, হামলা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে শরীয়তপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় পালং উত্তর বাজার জামে মসজিদ সংলগ্ন এলাকায় উলামা পরিষদ ও তাওহিদী জনতার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে আলেম-ওলামা, ছাত্র-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং পশ্চিমবঙ্গে মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, হিন্দুত্ববাদী বিজেপি সরকারের শাসনামলে পশ্চিমবঙ্গে নিরীহ মুসলমানদের ওপর নানা ধরনের নিপীড়ন, হয়রানি ও ভয়ভীতির ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব ঘটনার তীব্র প্রতিবাদ এবং মুসলিম উম্মাহর প্রতি সংহতি প্রকাশের লক্ষ্যে ১৭ মে ২ তারিখে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন,বিশ্বের যেকোনো প্রান্তে মুসলমানদের ওপর জুলুম-নির্যাতন হলে তা শুধু একটি দেশের বিষয় নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের ব্যথা। অন্যায় ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো প্রত্যেক সচেতন মানুষের নৈতিক দায়িত্ব।
তারা আরও বলেন, মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা, জানমাল ও মৌলিক মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত ও নির্যাতন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পালং উত্তর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
আয়োজনে:
উলামা পরিষদ ও তাওহিদী জনতা


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা