শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

নিরাপদ সড়কের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫)

সংবাদদাতা মো: রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া।

**”মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”** – এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর ২০২৫, বুধবার, জেলা প্রশাসন ও বিআরটিএ, ব্রাহ্মণবাড়িয়ার যৌথ উদ্যোগে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে আয়োজিত হয় এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভাটি শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াত ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে। এর আগে, নিরাপদ সড়ক চাই (নিসচা) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ডাকবাংলোর সামনে থেকে একটি র্যালি বের হয়, যা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা পুলিশ সুপার এবং বিআরটিএ’র কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ দিদারুল আলম। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব এহসান মুরাদ। বিআরটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) জনাব ফারুক আলম।

এছাড়াও, নিসচা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সম্মানিত চেয়ারম্যান জনাব সাদেকুল ইসলাম সাহেবসহ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবহন মালিক সমিতির সদস্যবৃন্দ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা নিরাপদ সড়কের গুরুত্ব তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারের ওপর জোর দেন। বিআরটিএ’র সহকারী পরিচালক জনাব ফারুক আলম তার বক্তব্যে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের আর্থিক সহায়তার কথা উল্লেখ করেন। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণকারী ব্যক্তির পরিবারকে ৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের ৩ লক্ষ টাকা এবং সাধারণ আহতদের ১ লক্ষ টাকা প্রদান করা হয়। এই সহায়তার জন্য জেলা বিআরটিএ কার্যালয়ে ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের সদস্যদের হাতে চেক হস্তান্তর করা হয়। এই উদ্যোগ নিরাপদ সড়ক নিশ্চিত করতে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকারের অঙ্গীকারের একটি প্রতিফলন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা