মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

নারীর প্রতি সহিংসতা রোধে ‘পারায়ান’ প্রকল্প: অপরাজেয় বাংলাদেশের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

ফয়জুল্লাহ স্বাধীন,স্টাফ রিপোর্টারঃ

নারীর প্রতি সহিংসতা রোধ এবং মানবাধিকার ও নারী অধিকারের প্রসারে কাজ করা প্রতিষ্ঠান অপরাজেয় বাংলাদেশ তাদের চলমান ‘পারায়ান’ প্রকল্পের আওতায় আজ রাজধানীতে এক মতবিনিময় সভার আয়োজন করে।

রাজধানীর কাফরুল থানাধীন ১৩ নম্বর এলাকায় অপরাজেয় বাংলাদেশের অফিসে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা ড. ওয়াহিদা বানু স্বপ্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিম লিডার উম্মে কাউছার সুমনা।

সভায় আরও উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার জাহিদ হোসেন, এম অ্যান্ড ই কর্মকর্তা জনাব সঞ্জীব এবং তিন্নি সরকার।

সভায় বক্তারা বলেন, ‘পারায়ান’ প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণকে সচেতন করা এবং কমিউনিটি পর্যায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা