মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর-৩ আসনের এমপি ড. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হস্তক্ষেপ কামনা শ্রীপুরে মাদকের বিস্তার রোধে জোরালো পদক্ষেপের দাবি সচেতন মহলের রাজনগরে উঠানের ৮ ফুট নিচে গৃহবধূর মরদেহ উদ্ধার মহেশপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। পাংশা উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক টুরিস্ট পুলিশ রাঙ্গামাটি ও বান্দরবান রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলমকে জন্মদিনের শুভেচ্ছা কার্পাসডাঙ্গা নিউ এ্যাপোলো ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার মোবাইল কোর্টে বন্ধের নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে কার্যক্রম চলছে:সনোলজিষ্ট না হয়েও আল্ট্রাসনো করার অভিযোগ ক্লিনিক মালিক আক্তারুজামানের বিরুদ্ধে জলঢাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীর ওপর মব সৃষ্টি করে অতর্কিত হামলা  ঠাকুরগাঁওয়ে ক্যান্সার-কিডনিসহ ৬ রোগের চিকিৎসার চেক বিতরণ করলেন এমপি সালাম বগুড়ার রানার সিটি এলাকার সুইপার পট্টিতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকি, চাঁদা দাবির অভিযোগ

নলডাঙ্গায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড- ৩ ভাইয়ের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি

মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর :

নাটোরের নলডাঙ্গা উপজেলার মির্জাপুর দিয়ারপাড়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ইং সন্ধ্যা ৬টায় ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডে প্রায় ৭ থেকে ১০ লাখ টাকার সম্পদ ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
নলডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ রোস্তম আলী জানান, খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্টেশন ইনচার্জ আরও জানান, মৃত মুনছুর প্রাং-এর তিন ছেলে— মোঃ দুলাল, মোঃ হেলাল এবং বেলালের বাড়িতে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র, নগদ টাকা, জমির কাগজপত্র, ভোটার আইডি কার্ড, ধান-চাল-ভুট্টাসহ বিভিন্ন শস্যদানা পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। দুলালের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নলডাঙ্গার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল এমরান খাঁন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে শীতবস্ত্র, প্রাথমিক শুকনা খাবার প্রদান করা হয়। এছাড়া ইউএনও ২ বান্ডেল টিন ও ১১ হাজার টাকার চেক প্রদান করার আশ্বাস প্রদান করেন।
অন্যদিকে, ঘটনাস্থল পরিদর্শন শেষে বিএনপির নলডাঙ্গা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম বুলবুল ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন। নাটোর সদর-নলডাঙ্গা ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, আলহাজ্ব এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। , ক্ষতিগ্রস্তদের প্রতি তাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
স্থানীয়দের দ্রুত পদক্ষেপ এবং ফায়ার সার্ভিসের তৎপরতার ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। আগুনে হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত পরিবার তিনটি বর্তমানে চরম মানবিক সংকটে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা