শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

নবীনগরে ৮ বছরের শিশু কে ধর্ষনের দাইয়ে ধর্ষক সাত্তার আটক।

স্টাফ রিপোর্টার হেবজুল ১৯/৭/ ২০২৫ ইং।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ছাত্তার মিয়া (৩৮) নামে এক লম্পট প্রতিবেশীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গুরুতর অবস্থায় শিশুটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১৫ জুলাই (সোমবার) বিকেল সাড়ে ৩টার দিকে নবীনগরের বিদ্যাকুট ইউনিয়নের গঙ্গানগর গ্রামের বাসিন্দা শিশুটি খেলার ছলে পাশের বাড়ির ছাত্তার মিয়ার ঘরে যায়। ওই সময় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ২০ টাকা দিয়ে ঘরে ডেকে নেয়। এরপর আদর করার কথা বলে কোলে তুলে নিয়ে তার পরনের পায়জামা খুলে ফেলে। একপর্যায়ে সে প্রথমে আঙ্গুল এবং পরে নিজের পুরুষাঙ্গ শিশুটির যৌনাঙ্গে প্রবেশ করায়। এতে রক্তক্ষরণ শুরু হলে শিশুটি কান্নাকাটি করে দৌড়ে বাড়িতে ফিরে আসে। তার অবস্থার অবনতি দেখে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ভর্তি করে চিকিৎসা প্রদান করেন।

ভিকটিমের মা জানান, “মেয়ে কান্না করতে করতে ঘরে ফিরে আসে। জিজ্ঞাসা করলে সব ঘটনা বলে দেয়। আমি সঙ্গে সঙ্গে তার পায়জামা খুলে দেখি রক্তপাত হচ্ছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই।”

পরিবার সূত্রে জানা যায়, শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসা এবং পারিবারিক আলাপ-আলোচনার পর ১৯ জুলাই নবীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভিকটিমের মা।

অভিযুক্ত মো. ছাত্তার মিয়া, মেরকুটা (উত্তর পাড়া) এলাকার মৃত তোতা মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, ছাত্তার মিয়া এলাকার একজন কুখ্যাত লম্পট ও অসামাজিক ব্যক্তি।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভিকটিমের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা মামলা গ্রহণ করেছি। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা