রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

নবীনগরে পুকুর থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্বার

স্টাফ রিপোর্টার হেবজুল ২০/৯/২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর উত্তর পাড়ার খন্দকার বাড়ির পুকুর থেকে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে।

জানা যায়, উপজেলার লাউর ফতেহপুর উত্তর পাড়ার আবুল হাসনাতের কলেজ পড়ুয়া কন্যা ফারজানা আক্তার জুঁই গত দুইদিন যাবৎ নিখোঁজ ছিল। এই ঘটনায় গত বৃহস্পতিবার নবীনগর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন তার বাবা। গতকাল শনিবার দুপুরে বাড়ির পাশে পুকুরে কচুরিপানার আড়ালে লাশ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে পুকুরের পানি থেকে লাশটি উপরে তুলে আনলে পরিবারের লোকজন সেটি ফারজানা আক্তার জুঁইয়ের লাশ বলে শনাক্ত করেন। পরে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেন।

ওসি শাহীনুর ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটি হত্যা না আত্মহত্যা পোস্টমর্টেম রিপোর্ট আসলে বোঝা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা