মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধলীগৌরনগর দাখিল মাদ্রাসায় সরকারি পাঠ্যবই সরিয়ে বিক্রির অভিযোগ, এলাকাজুড়ে তোলপাড় আকবরশাহ থানার বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। জাহিদ ইকবাল জাহাঙ্গীরের কলমে ‘মতলবী’—সমাজবাস্তবতার অনন্য কাব্যচিত্র আলোচনা সমালোচনা, নিন্দা আর অসুস্থতাকে জয় করে মানুষের অধিকারের লড়াইয়ে অদম্য শারমিন আরা দূর্গাপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে, আলোচনা সভা মনপুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মসজিদের ৪-৫ লাখ টাকার ক্ষতি, সহায়তার আবেদন আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন নেত্রকোনায় প্রবাসীর সম্পত্তি দখলের পাঁয়তারা! জাল দলিলের অভিযোগ মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।

নবীনগরে নিরাপদ খাদ্য সক্ষমতা বৃদ্ধিকরণ কর্মশালা 

স্টাফ রিপোর্টার হেবজুল বাহার

১৩/০৯/২০২৫ইং

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্যোগে অংশীজনদের অংশগ্রহণে গতকাল শনিবার (১৩/৯) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মহিলা ডিগ্রি কলেজ অডিটরিয়ামে দিনব্যাপী জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক এহসান মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও প্রকল্প পরিচালক’র সদস্য যুগ্ম সচিব আ.ন.ম. নাজিম উদ্দীন।

নিরাপদ খাদ্য সক্ষমতা বৃদ্ধিকরণে বিভিন্ন  বিষয়ে আলোকপাত করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সিনিয়র কনসালটেন্ট হাবিবুর রহমান। আরো বক্তব্য রাখেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার বশির আহম্মদ, এসি ল্যান্ড খালেদ বিন মনসুর, কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার নাগ, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম, জামায়াতের ইসলামীর আমির মোখলেছুর রহমান, ইসলামী আন্দোলনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ প্রমূখ।

বক্তারা বলেন, দেশে প্রতি বছর প্রায় নিরাপদ খাদ্যের অভাবে তিন কোটি মানুষ খাদ্যবাহিত রোগে আক্রান্ত হয়, প্রতিদিন ৫শত জন লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়, প্রতিবছর মারা যায় প্রায় ৩৫ হাজার মানুষ এবং দুই লক্ষ লোক ক্যান্সার আক্রান্ত হয়। তাই আমাদের সচেতনতার মধ্য দিয়ে ভেজাল খাদ্য পরিহার করে নিরাপদ খাদ্য গ্রহণ করতে কর্মশালায় গুরুত্বারোপ করেন।

কর্মশালায় অংশগ্রহণ করেন, চিকিৎসক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সাংবাদিক ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।