এম এ মজিদ নওগাঁঃ
নওগাঁয় ঈদের আনন্দ ম্লান করে নওগাঁর রানীনগর উপজেলায় একটি টেম্পু দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ থেকে ১৮ জন। শনিবার (ঈদের দিন) উপজেলার বড়গাছা ইউনিয়নের ভাটকৈ গ্রামের হিন্দুপাড়া এলাকায় খগেন লষ্করের পুকুরপাড় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার আমিরপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবোঝাই টেম্পুটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং বহু যাত্রী আহত হন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।