বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী গোমস্তাপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন। টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ টেকনাফে বিজিবির অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ আটক ১ উৎসবে ভাসল মান্দা: বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেওয়া হলো নতুন বছর। মিরপুরে সাংস্কৃতিক ঐক্য ফোরামের আয়োজনে বর্ণাঢ্য নববর্ষ উদযাপন গলাচিপায় বর্নাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ​ চৈত্র সংক্রান্তি উপলক্ষে হারুয়ালছড়ি অনুষ্ঠিত হয়েছে গীতা পাঠ ও গ্রামীণ মেলা। রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে ভুটভুটির দুর্ঘটনায় চাচা–ভাতিজার মৃত্যু

মোঃ সহিদুল ইসলামনিজস্ব প্রতিবেদকঃ

নওগাঁর ধামইরহাটে গরুবোঝাই ভুটভুটি উল্টে চাচা–ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে,শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সকাল অনুমান ৮টার দিকে উপজেলার তালঝাড়ি গ্রামের জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, লাইফ হোসেন ভুট্রু (৩২) ও তাঁর ভাতিজা মাসুদ রানা ওরফে মওলা (৩০) ভুটভুটি করে গরু নিয়ে জয়পুরহাট যাচ্ছিলেন। পথে তালঝাড়ি গ্রামের জোড়া ব্রিজের পশ্চিম পাশে পাকা রাস্তায় পৌঁছালে ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়,নিহত লাইফ হোসেন ভুট্রু ধামইরহাট উপজেলার আড়ানগর (বাসিন্দাপাড়া) গ্রামের মো. নজিম উদ্দিনের ছেলে এবং মাসুদ রানা একই এলাকার মো. জাইদুল ইসলামের ছেলে, খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধামইরহাট থানার ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা