শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের জাগরণ, আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত * উখিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কেটে রাস্তা নির্মাণ ও স্থায়ী বসতি, স্থানীয়দের উদ্যোগ, ভবিষ্যৎ নিয়ে শষ্কা * মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা

নওগাঁয় অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু।

এম এ মজিদ নওগাঁ

নওগাঁর আত্রাইয়ে হিন্দু সম্প্রদায়ের হোলি উৎসবে অতিরিক্ত মদ্যপানে নাঈম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও ৩ জন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেলে উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামে।

স্থানীয়রা জানান, গতকাল ওই গ্রামে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান হোলি উৎসব চলছিল। এ সময় একই গ্রামের সুনিলের ছেলে অনিল (১৮), আব্দুল মান্নানের ছেলে নাঈম (২৩), বিকাশের ছেলে মিলন (২৫) ও প্রণবের ছেলে পিয়াস (২১) মদ্যপান করে নাচানাচি করছিল। এক পর্যায় অতিরিক্ত মদ্যপানের কারনে তারা গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। এ সময় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫ টার দিকে নাঈম মারা যায়।

আত্রাই থানার ওসি আব্দুল করিম বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা