রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা।

মনির হোসেন ঢাকা প্রতিনিধি। ঢাকার ধামরাইয়ে এক কিশোরীকে কুপিয়ে  হত্যা।বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২৬) পৌরসভার পশ্চিম লাকুরিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরীর নাম নাহিদা আক্তার (১৫)। তিনি নূর হোসেন ও লিজা আক্তারের মেয়ে। তাদের বাড়ি ধামরাই উপজেলার পশ্চিম লাকুরিয়াপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, নাহিদা আক্তারকে বাড়ির ভাড়া বসতঘরে রেখে তার নানী দুধ আনতে বাইরে যান। প্রায় এক ঘণ্টা পর ফিরে এসে তিনি ঘরের দরজা খোলা দেখতে পান। পরে ভেতরে ঢুকে নাহিদাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় আশপাশের লোকজনের সহায়তায় দ্রুত তাকে গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে নাহিদা আক্তারের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা