শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বিভিন্ন উপকরণ বিতরণ চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ চালিয়ে যাচ্ছে। পাবনার আতাউল্লাপুরে নদীর খননকৃত মাটি কাটার দায়ে ভেকু মালিককে ১ লাখ টাকা জরিমানা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নিউ ফিউচার লাইফের মতবিনিময় সভায় চুয়াডাঙ্গায় ভুয়া কাবিননামা ফেসবুকে পর্নোগ্রাফি ছড়ানো অভিযোগে যুবক গ্রেপ্তার শৈলকুপায় মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: ৫ মাসে গ্রেফতার ৩৫০ মাদকমুক্ত সমাজ গড়তে মহেশপুরে জামায়াত এর যুব বিভাগের মানববন্ধন। গোমস্তাপুরে রোকনপুর পূর্ণভবা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। বিএনপি সরকার ব্যার্থ হওয়ার জন্য আসেনি – সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী,

‎দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার, ছুরি ও চাপাতি উদ্ধার ‎

‎মোঃ জাহাঙ্গীর আলম রাজু,‎ সিনিয়র রিপোর্টার:

‎গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের হেফাজত থেকে একটি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জুন বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি বাসন থানার এসআই (নিরস্ত্র) সজীব হাসানের নেতৃত্বে একটি দল তেলিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই মোঃ নুরু মিয়া, কনস্টেবল মোঃ আরিফুল ইসলাম, তুষার রায় ও মোঃ রিপন মিয়া অংশ নেন।

‎অভিযান চলাকালে অবৈধ অস্ত্রসহ অবস্থানকালে দুইজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— আসিফ (১৯), পিতা আলম হোসেন, গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার কমালপুর (কাঁচারী বাজার) এলাকায়। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের বাসন থানাধীন ভোগড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

‎অপর গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ হোসাইন (১৯), পিতা মোঃ আবু তাহের, গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার দুর্গাপুর (কাদিরবাগ) এলাকায়। বর্তমানে তিনি বাসন থানাধীন চান্না বুড়ির মোড় এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

‎পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসিফের বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতি মামলা এবং হোসাইনের বিরুদ্ধে দুইটি ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাদের দেহ তল্লাশি করে একটি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয় এবং আলামত জব্দ করা হয়েছে।

‎এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বাসন থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা