শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

দূর্গাপুরে মরহুম ছাতাহার আলী (বাবলু) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

মোঃ ইসমাইল হোসেন নবী, সিনিয়র রিপোর্টার:

রাজশাহী রাজশাহীর দূর্গাপুর উপজেলার ৫ নং ঝালুকা ইউনিয়নে’র সাবেক চেয়ারম্যান মরহুম ছাতাহার আলী (বাবলু) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন ২০২৬ ( বুধবার) বিকালে দূর্গাপুর উপজেলার হাড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক চেয়ারম্যান মরহুম ছাতাহার আলী (বাবলু) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আবু বক্কর সিদ্দিক রাজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য জারজিস হোসেন সোহেল, বিএনপি নেতা গোলাম মোর্তুজা, ৪ নং দেলুয়াবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সাকলাইন। সমাপনী বক্তব্যে ব্যারিস্টার আবু বক্কর সিদ্দিক রাজন সাবেক চেয়ারম্যান মরহুম ছাতাহার আলী (বাবলুকে) শ্রদ্ধা জ্ঞাপন জানিয়ে বলেন, তিনি একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদ ছিলেন। এবং উক্ত টুর্নামেন্টের খেলাটি সুন্দর ও সুষ্ঠুভাবে পরিবেশন হয়েছে বলে প্রশংসা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবদলের সদস্য মাহবুব, রেন্টু সহ বিএনপি যুবদল ও ছাত্রদলের স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা