বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নে উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত 🇧🇩 🇦🇷 ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল, উল্লাসে কাপছে ঝিনাইদহ শহর, ঝিনাইদহে স্কুলছাত্রী লামিয়ার রহস্যজনক মৃ,ত্যু, পরিবারের আ,হাজারি, কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন, জনদুর্ভোগ চরমে ঘাটাইলে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

দিরাই শাল্লার উন্নয়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে

মোঃ ইদু খান স্টাফ রিপোর্টার:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ০২ ( দিরাই শাল্লা) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত,সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে প্রিয় দিরাই শাল্লাবাসী আজও কাঙ্ক্ষিত উন্নয়ন পায়নি।সারা দেশে উন্নয়ন হলেও আমরা যোগাযোগ, শিক্ষা সহ সবদিক থেকে আজও অবহেলিত । যারা ক্ষমতায় ছিলেন তারা নিজের আখের ঘোচালেও এলাকার উন্নয়নে ছিলেন উদাসীন। তিনি বলেন, তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান ও বিএনপির চেয়ারপার্সন গনতন্ত্রের জননী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ৫ আগষ্ট আমরা দেশ কে ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছি, সার দেশের মানুষ আজ বিএনপির দিকে চেয়ে আছে, আমরা শহীদ জিয়ার স্বপ্ন ও দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসুচি বাস্তবায়ের কাজ করে যাবো।তিনি দিরাই শাল্লায় বিএনপি মনোনয়ন পাওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি যদি নমিনেশন নাও পাই, যাকেই দল মনোনয়ন দেবে তাকেই এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়ন তরান্বিত করতে হবে । বৃহস্পতিবার বিকেলে শাল্লা উপজেলার আটগাও ইউনিনের নিজগাও বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আটগাও ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক জালাল মিয়ার সভাপতিত্বে ও আটগাও ইউনিয়ন যুবদলের আহবায়ক নয়ন আহমদ,জুনেদ আহমদ ও নজরুল ইসলামের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহবায়ক শিক্ষক আব্দুল করিম, জেলা কৃষকদলের সদস্য মানিক মিয়া তালুকদার, দিরাই পৌর বিএনপির সদস্য বাবুল সরদার,শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতিকুল ইসলাম মাষ্টার, বিএনপি নেতা মাসুদ আল কাওসার, চরনারচর ইউনিয়ন বিএনপির আহবায়ক আসাদুর রহমান খান আশিক,ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাদিস মাষ্টার, বাহাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সাঈদ হোসেন সাগর, শাল্লা ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুসাঈদ, হবিবপুর বিএনপির আহবায়ক আল আমিন, উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল আহমদ দুলাল,উপজেলা সেচছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, জেলা তরুণদলের সভাপতি আবুল ফজল আকাশ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তারেক হাসান মুন্না, সদস্য সচিব তোফাজ্জল হোসেন বাপন প্রমুখ, উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।