শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের জাগরণ, আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত * উখিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কেটে রাস্তা নির্মাণ ও স্থায়ী বসতি, স্থানীয়দের উদ্যোগ, ভবিষ্যৎ নিয়ে শষ্কা * মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা

দর্শনায় শিক্ষার্থীদের সচেতনতা সভা স্মার্টফোন আসক্তি ও মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার

মোঃ আসাদুজ্জামান আসাদ ‌

স্টাফ রিপোর্টার:-

চুয়াডাঙ্গার দর্শনায় শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং মাদকবিরোধী বার্তা পৌঁছে দিতে মতবিনিময় সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দর্শনা উপজেলার মেমনগর বিপ্রদাশ মাধ্যমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ, চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে বিদ্যালয়ের হলরুমে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান। সংগঠনের চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক আবিদ হাসান রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেমনগর বিপ্রদাশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল হক, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সংগঠনের কেন্দ্রীয় সদস্য রাসেল ইকবাল সেতু, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি জাহিদ হাসান, অর্থ সম্পাদক মোঃ আসিফ রেজা এবং সদস্য আদনান সাকিব প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে ইন্টারনেট মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে এর নেতিবাচক দিক সম্পর্কে সচেতন না হলে কিশোর-তরুণরা সহজেই অনলাইন গেমে আসক্তি, সাইবার অপরাধ এবং অনৈতিক কনটেন্টের দিকে ঝুঁকে পড়তে পারে। তাই শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা, অভিভাবকদের তদারকি এবং ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত জরুরি। পরে বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী স্মার্টফোন আসক্তি থেকে দূরে থাকা, অশ্লীল ও অনৈতিক কনটেন্ট বর্জন, সময়ের সঠিক ব্যবহার, নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করা এবং মাদককে ‘না’ বলার শপথ গ্রহণ করে। এসময় সংগঠনটির কেন্দ্রীয় সদস্য রাসেল ইকবাল সেতু বলেন, আমাদের লক্ষ্য নতুন প্রজন্মকে সুশিক্ষা, মানবিকতা ও দায়িত্ববোধে উজ্জীবিত করা। প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জনের পাশাপাশি মানবিক ও সামাজিক মূল্যবোধে তরুণদের আরও দৃঢ় হওয়া প্রয়োজন। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও সচেতনতা সৃষ্টি করেছে বলে আয়োজকরা জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা