মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
খাদিমপাড়ার বিসিকে রাস্তা বন্ধ নিয়ে সংঘর্ষ: পুলিশ-জনতার ধাওয়া-পাল্টা ধাওয়া  দুর্গাপুরে রাস্তার মাঝখানে গাছ, চরম দুর্ভোগে ১৫-২০টি পরিবার ‎ ‎ তালা উপজেলা প্রেসক্লাবের নির্মাণকাজে ভাঙচুর ! ঘটনাস্থল পরিদর্শনে থানার ওসি রাজবাড়ীতে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচি পরিদর্শন করলেন জেলা প্রশাসক। এনজিও থেকে লোন নেওয়া এক নারীর কাছ থেকে ছি,নতাইকৃত ০৬ লাখ টাকাসহব০৩ ছিন,তাইকারীকে গ্রে,ফতার করেছে পুলিশ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার দুই যুবক নিহত সিগারেটের দাম সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা করার প্রস্তাব তালা হাসপাতালের  ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত গাজীপুরের টঙ্গীতে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ, আটক স্বামী উখিয়ায় র‌্যাবের অভিযানে ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

তালা হাসপাতালের  ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মো: আঃ কুদ্দুস, পাড় তালা উপজেলা প্রতিনিধি:

সাতক্ষীরা তালা উপজেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মামুন হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১( তালা – কলারোয়া ) সংসদ সদস্য ও  তালা  উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা  উপজেলা নির্বাহী কর্মকর্তা  জান্নাতুল আফরোজ স্বর্ণা, সহকারী কমিশনার ভূমি রাহাত খান, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডাক্তার মাহমুদুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক ইদ্রিস আলী,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ খালিদ হাসান নয়ন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, সমাজসেবা প্রতিনিধি মোকবুল হোসেন, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, উপজেলা প্রেসক্লাবের  সহ সাধারণ সম্পাদক মির মিল্টন,তালা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, সাংবাদিক সরদার আব্দুল্লাহ    সহ বীর মুক্তিযোদ্ধা, ইমাম, এনজিও প্রতিনিধি এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা প্রমুখ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে কমিটির সদস্যবৃন্দ হাসপাতালে টিকিটের মূল্য নির্ধারণ, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ বলেন, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে জনগণের দোরগোড়ায় পৌঁছাই দিতে ও উন্নত স্বাস্থ্যসেবাসহ সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি দীর্ঘদিনের দাবি অনুযায়ী ডাকবাংলোর নতুন ভবন নির্মাণেও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা