শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

তারেক রহমানের পক্ষ থেকে দাবাড়ু মনন রেজা নীরকে আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা আমিনুল হক

মোঃ শফিকুর রহমান

দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার দাবাড়ু মনন রেজা নীর-এর বাসায় গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে গিয়ে এ আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

মনন রেজা নীর চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিতব্য বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তার বিশ্বকাপ অভিযানের প্রস্তুতির অংশ হিসেবেই এই সহায়তা প্রদান করা হয়।

সহায়তা প্রদানের সময় আমিনুল হক বলেন, বাংলাদেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে অসংখ্য প্রতিভাবান ক্রীড়াবিদ- ফুটবলার, ক্রিকেটার বা দাবাড়ু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সবসময় এই প্রতিভাদের পাশে থাকার চেষ্টা করি। তাদের পড়াশোনা ও খেলাধুলার উন্নয়নে দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, তারেক রহমান খেলাধুলাকে অত্যন্ত গুরুত্ব দেন। আগামী প্রজন্মের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে গড়ে তোলার জন্য তিনি বাস্তবমুখী কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। মনন রেজা নীরের মতো প্রতিভাবান খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি।

দাবাড়ু মনন রেজা নীর সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ওয়ার্ল্ড কাপে আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। এই সময়ে আমার পাশে থাকার জন্য আমি বিএনপি ও তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাই।

আমিনুল হক এর আগে ক্ষুদে ফুটবলার মুনতাহাসহ একাধিক প্রতিভাবান ক্রীড়াবিদের বাসায় গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, বরং প্রতিভা বিকাশের একটি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করছে। আমরা চাই আগামী বাংলাদেশে খেলাধুলার প্রতিটি অঙ্গন নতুনভাবে আলোকিত হোক।

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মোঃ ইউসুফ, মাহাবুব আলম মন্টু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা