মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা আওয়ামী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে দাপুনিয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ টানা বৃষ্টি ও জোয়ারের প্রভাবে আমনের জমিতে পানি, লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা; দীর্ঘমেয়াদি সমাধানের দাবি কৃষকদের। তারাগঞ্জে জোরপূর্বক মালামাল লুটপাট করে দোকান দখলের অভিযোগ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে মিরপুর থানা বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল। মনপুরায় ফের জেলের জালে রাজা ইলিশ, এক ইলিশের দাম ৯ হাজার তিনশত টাকা। শৈলকুপায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী তীর্থ নিহত সুন্দরবন সংলগ্ন বাজার থেকে অজগর সাপ উদ্ধার ‎দূর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‎ নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) বাসীর জন্য অত্যন্ত আনন্দের সংবাদ

তারাগঞ্জে জোরপূর্বক মালামাল লুটপাট করে দোকান দখলের অভিযোগ

এন এস ফারুক, স্টাফ রিপোর্টার (রংপুর)

রংপুরের তারাগঞ্জ বাজারে একটি ডেকোরেটর দোকান জোরপূর্বক ভাঙচুর, মালামাল লুটপাট করে অবৈধ ভাবে দখল ও ওই ভূক্তভোগী পরিবারটিকে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। ওই ঘটনার বিষয়ে বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে তারাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত আবেদন করছেন। এঘটনার সংক্রান্তে ভুক্তভোগী খলিলুর রহমান সাংবাদিকদের জানান, তারাগঞ্জ হাই স্কুল মারর্কেটে দীর্ঘদিন ধরে আমার বাবা ডেকোরেটরের ব্যবসা পরিচালনা করে আসছে। ২৯মে রাত ১০টায় দোকানটি তালাবদ্ধ করে আমার বাবা বাড়ি আসেন। পরবর্তীতে ৩০ মে ভবেশ চন্দ্র রায় তার দলবল নিয়ে দোকানের সাটার ও তালা ভেঙে অবৈধভাবে প্রবেশ করে দোকানের ভেতরের মূল্যবান সামগ্রী লুটপাট করে রাস্তার উপর ও প্রাইমারী স্কুল মাঠে ফেলে রাখেন। খবর পেয়ে আমি ও আমার পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছালে ভবেশ চন্দ্র রায় ও তার লোকজন মোটর সাইকেলে করে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে বিষয়টি তারাগঞ্জ থানা পুলিশকে জানানো হলে এস.আই প্রদীপ রায় ফোর্সসহ ঘটনাস্থলে আসার পর পুনরায় দোকানে ছরিয়ে ছটিয়ে রাখা মালামাল গুলি তুলতে গেলে ভবেশ চন্দ্র রায়ের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল আমি সহ আমার পরিবারের উপর দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। ওই সময়ে আমিাহ আমার পরিবারের সদস্যরা গুরুত্বর জখম হয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকি। পরবর্তীতে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। সরজমিনে গিয়ে জানা গেছে, তারাগঞ্জ থানার ওসি (তদন্ত) ঘটনাস্থলে উপস্থিত থাকরা সত্ত্বেও প্রভাবশালি মহলটির দাপটে প্রকাশ্য দিবালোকে দোকানঘরটি অবৈধভাবে দখল করেন। ওই দোকান ঘরটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ওই ভুক্তভোগী পরিবারটিকে পূর্ণরায় দোকান ঘরটি ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসি। এঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন বলেন, খলিল রিপোর্টারের বাবার দোকান ঘর ভংচুর ও মালামাল লুটপাটের অভিযোগ পেয়ে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা