শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী গোমস্তাপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন। টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২

তজুমদ্দিনে নারী শ্লীলতাহানি ও ধর্ষণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ।

মোঃ জিহাদ

তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি।

তজুমদ্দিন (ভোলা), ০১ জুলাই ২০২৫
তজুমদ্দিনে নারী শ্লীলতাহানি ও ধর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, চাঁদপুর দক্ষিণ বিএনপির সভাপতি মহিউদ্দিন জুলফিকার, যুবদলের প্রস্তাবিত আহ্বায়ক হাসান সাফা পিন্টু ও জাবেদ হোসেন দিপু সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা আরো বলেন “কোন ব্যক্তির অপকর্মের দায় দল বহন করবে না, ব্যক্তির দায় ব্যক্তিকেই বহন করতে হবে। বক্তারা আরও জানান, অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের জয়েন সেক্রেটারি মোঃ ফরিদ উদ্দিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

তবে এই ঘটনাকে ঘিরে বিএনপির ছাত্রদলের দুই সদস্যের বিরুদ্ধে একটি মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ ওঠে। বক্তারা আরো বলেন, প্রকৃত অপরাধীদের আড়াল করতে ষড়যন্ত্রমূলকভাবে ছাত্রদলের নিরপরাধ কর্মীদের জড়ানোর চেষ্টা চলছে। ইতিমধ্যে এ ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে,১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি পাঁচজন পলাতক রয়েছেন।

মানববন্ধন ও বিক্ষোভে নেতৃবৃন্দ দোষীদের দ্রুত বিচার ও নির্দোষদের মুক্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা