শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

ঢাবির জগন্নাথ হলের ভবন থেকে পড়ে হবিগঞ্জের ১শিক্ষার্থীর মৃত্যু । মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে পড়ে সঞ্জয় বাড়াইক (২৮) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (১৪ জুলাই) ভোরে হলের ভেতরে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃ*ত ঘোষণা করেন।

সঞ্জয়ের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আমু চা বাগান এলাকায়। তিনি ওই এলাকার মনিরুদ বাড়াইকের ছেলে।

জগন্নাথ হলের কর্মচারী মানিক কুমার দাস জানান, ভোরে এক দারোয়ান ফোন করে জানান যে, জগন্নাথ হলের ভেতরে রাস্তার পাশে ওই শিক্ষার্থীর মরদেহ পড়ে আছে। তাৎক্ষণিক তিনি সেখানে গিয়ে আরও কয়েকজনের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় সঞ্জয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন। পরবর্তীতে হলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে যে, ওই যুবক ভবন থেকে পড়ে গেছে। তবে তিনি পড়ে গেছেন নাকি লাফ দিয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা