শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

ঢাকায় অনুষ্ঠিত হলো এনসিবি সাহিত্য ও সংস্কৃতি অঙ্গন-এর সম্মেলন

বিশ্বজিৎ চক্রবর্তী

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ – এনসিবি’র একটি অরাজনৈতিক ও সামাজিক কর্মসূচি এর আওতায় এনসিবি সাহিত্য ও সংস্কৃতি অঙ্গন-এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার (১৯ জুলাই) ঢাকার তোপখানা রোডের ধানসিঁড়ি রেস্তোরাঁয় । সকাল দশটায় এনসিবি সাহিত্য ও সংস্কৃতি অঙ্গন এর আহবায়ক কবি ও উপস্থাপক সানজিদা রসুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এনসিবি এর প্রেসিডিয়াম সদস্য কবি মোঃ ফারুক মিয়া । এনসিবি সাহিত্য ও সংস্কৃতি অঙ্গন এর সদস্য সচিব কবি সৈয়দ তৌফিক কামাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি-এর চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর) এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনসিবি এর ভাইস-চেয়ারম্যান মোঃ সেলিম পারভেজ । এনসিবি সাহিত্য ও সংস্কৃতি অঙ্গন- এর সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিবি সাহিত্য ও সংস্কৃতি অঙ্গন এর উপদেষ্টা কথা সাহিত্যিক রুবী শামসুন নাহার , প্রাবন্ধিক, সাহিত্যিক ও সাংবাদিক এ্যাড: ড. মোঃ আবু তাহের, অপরাজেয় বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এবং এনসিবি সাহিত্য ও সংস্কৃতি অঙ্গন এর উপদেষ্টা কবি ওয়াহিদা বানু স্বপ্না, শিল্পী জগৎ মিউজিক ব্যান্ড এর প্রতিষ্ঠাতা এবং এনসিবি সাহিত্য ও সংস্কৃতি অঙ্গন এর উপদেষ্টা মোঃ মোফাজ্জল Can’t খান,এবং EStv 24 এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এনসিবি এর উপদেষ্টা কবি ইমরান সিকদার । অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ ইমাম হাসান (সোহান), কবি স্বপন হালদার, কবি রমেশচন্দ্র বিশ্বাস, কবি নয়ন নাহা, কবি মুক্তি আল মাহমুদ খান, কবি মরিয়ম রহমান, কন্ঠ শিল্পী শামীমা আক্তার শিপ্রা, কন্ঠ শিল্পী লাবনী আক্তার খুশি, কন্ঠ শিল্পী মিথিলা ইসলাম শ্রাবন্তী,নাসির হোসাইন, সেলিম পারভেজ প্রমূখ । অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান পরিবেশন, লটারি এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় ।
সকলের উপস্থিতিতে সকলের জন্য অনুষ্ঠানটি উপভোগ্যময় হয়ে উঠে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা