শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন নিরাপদ ও নির্বিঘ্ন ঈদ উদযাপনে পাশে আছে আরএমপি: পুলিশ কমিশনার আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উত্তর হালিশহর গলিচিপা পাড়ায় জোরজবদস্তি, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছিল জামায়াত-শিবিরের ক্যাডাররা: রাশেদ খাঁন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির সদস্য হলেন সাংবাদিক এম. সফিউল আজম চৌধুরী আটঘরিয়ায় পলিথিনে মোড়ানো বটগাছের শিকড়ের মাঝখান থেকে আধা কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঈদুল আযহার শুভেচ্ছাসহ ধলীগৌরনগরের গণমানুষের নেতা মাসুদ করিম নিরব আবারও আলোচনায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক। গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার: রাসেল মাহমুদ

কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম শাখার নবগঠিত কমিটি ঘোষণা করেছে। ঘোষিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পূর্ব নবীপুর ইউনিয়নের বাখরনগর গ্রামের কৃতি সন্তান, তরুণ সমাজসেবক ও পথশিশুদের আশ্রয়স্থল “আপন শিকড় ফাউন্ডেশন”-এর প্রতিষ্ঠাতা এবং সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রবিন খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন আকরাম আহমেদ। সহ-সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশ গড়ার অঙ্গীকার করছি। তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান–এর আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী চেতনায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন— “সবাই মিলে করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা