বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

ডেঙ্গু প্রতিরোধে বিএনপির মশক নিধন অভিযান: ঢাকা-১২ আসনে আনোয়ারুজ্জামান আনোয়ারের পরিদর্শন

ঢাকা জেলা প্রতিনিধি মোঃ শফিকুর রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে চলমান মশক নিধন অভিযানের ধারাবাহিকতায় শনিবার ঢাকা-১২ আসনের বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।

এই কর্মসূচির অংশ হিসেবে ৮টি আধুনিক মশক নিধন মেশিনের মাধ্যমে এলাকায় ফগিং ও লার্ভা ধ্বংসের কাজ সম্পন্ন করা হয়। কর্মসূচিটি পরিদর্শন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক সফল কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার।

পরিদর্শনকালে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধ এখন জাতীয় জরুরি ইস্যু। জনগণের জীবন রক্ষায় রাজনৈতিক দল হিসেবে বিএনপি দায়িত্বশীল ভূমিকা রাখছে। আমরা শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমে মানুষের পাশে থাকতে চাই।

তিনি আরও বলেন, রাজধানীর প্রতিটি এলাকায় বিএনপির নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই মশক নিধন কার্যক্রমে অংশ নিচ্ছেন যাতে সাধারণ মানুষ ডেঙ্গুর ভয়াবহতা থেকে রক্ষা পায়।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত থেকে মশক নিধন কার্যক্রমে সহযোগিতা করেন।

###


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা