রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

ডিমলায় ভিজিএফ এর চাল বিতরণ ।

কামরুজ্জামান কামরুল ,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নাউতারা ইউনিয়ন পরিষদ ও টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।

জানা গেছে , নাউতারা ইউনিয়ন পরিষদে ৫ হাজার ১ শত ৫৭ জন ও টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদে ২ হাজার ৬ শত ৩৯ জন উপকারভোগীর পরিবারের  মাঝে ১০ কেজি হারে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে ।

অপরদিকে খালিশা চাপানী ইউনিয়ন পরিষদের  আয়োজনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ ৪ হাজার ৮ শত ৬৬ জন

পরিবারের মাঝে ১০ কেজি হারে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সহিদুজ্জামান সরকার এবং ইউপি সদস্য সহ অনেক।

একইদিনে ঝুনাগাছ  চাপানী  ইউনিয়ন পরিষদের সার্বিক তত্ত্বাবধায়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৫ হাজার ৬ জন হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকে।

চাল বিতরণ কার্যক্রমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে উপকারভোগীদের হাতে চাল তুলে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা