শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

ডিমলায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের

আশীষ বিশ্বাস

সিনিয়র স্টাফ রিপোর্টার

 

 

 

নীলফামারী জেলার ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ব্যবসায়ী ও স্থানীয় সমাজসেবক মোঃ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চালানো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তিনি বিষয়টির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সম্প্রতি একটি স্বার্থান্বেষী চক্র তার বিরুদ্ধে পাথর ও বালু উত্তোলন, জব্দকৃত মালামাল বিক্রয় এবং শব্দ দূষণ সংক্রান্ত ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে সামাজিকভাবে তাকে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, “আমার বাবা মৃত মোশারেফ হোসেন একজন সৎ ও সম্মানিত ব্যক্তি ছিলেন। আমি তার আদর্শ অনুসরণ করে বৈধভাবে ব্যবসা পরিচালনা করি। পঞ্চগড়সহ বিভিন্ন এলাকা থেকে বৈধভাবে পাথর ক্রয় করে বিক্রি করি। সম্প্রতি কিছু অজ্ঞাত ব্যক্তি আমার কাছে চাঁদা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াতে শুরু করে।”
তিনি আরও বলেন, “এমন অপপ্রচারের কারণে আমার সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। একটি মহল পরিকল্পিতভাবে আমাকে প্রশাসনের চোখে অপরাধী হিসেবে উপস্থাপন করতে চাইছে।”
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, “আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই অপপ্রচারের ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হয়। একই সঙ্গে যারা মিথ্যা তথ্য প্রচার করে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।”
স্থানীয় অনেক বাসিন্দা জানান, মোঃ জাহাঙ্গীর আলম একজন শান্তিপ্রিয়, সৎ ও সমাজসেবামূলক কাজে যুক্ত ব্যক্তি। তার বিরুদ্ধে করা অভিযোগগুলো মিথ্যা এবং ব্যক্তিগত স্বার্থে প্রণোদিত বলে তারা বিশ্বাস করেন।
একজন প্রবীণ স্থানীয় বাসিন্দা বলেন, “জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক কাজে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। এমন একজন মানুষকে নিয়ে অপপ্রচার চালানো অত্যন্ত দুঃখজনক ও অনৈতিক।”
এদিকে, এ বিষয়ে এখনো স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা