রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে ৯৬’র মতো আবারো বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত: রাশেদ খান টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার,

ডাকাতির মালামাল উদ্ধার করলো গোপালপুর থানা পুলিশ

-বিশ্বজিৎ চক্রবর্তী

টাঙ্গাইল জেলা প্রতিনিধি;

টাঙ্গাইলের গোপালপুর থানা পুলিশ তিন দিন আগে ডাকাতি করা মালামাল উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ডাকাত দলের একজনের বাড়িতে ডাকাতি হওয়া মালামাল লুকানো আছে। পরে গোপালপুর থানা পুলিশের একটি চৌকস দল ১৯ জুলাই শনিবার বিকেলে ধোপাকান্দি ইউনিয়নের বড়ামা দক্ষিণ পাড়া গ্রামের সোহরাব হোসেনের বাড়ি থেকে কিছু মাল উদ্ধার করে থানা হেফাজতে রাখে।
জানা যায় গত ১৭ জুলাই বৃহস্পতিবার রাত্রি ১টায় সময় নগদা শিমলা ইউনিয়নের খরুরিয়া গোরস্থান মোড়ের আইয়ুব আলী খানের দোকানে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে আনুমানিক ২ লক্ষ ১০ হাজার টাকা মুল্যের মালামল ডাকাতি করে পিক-আপে করে উঠিয়ে নিয়ে যায় ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল। ডাকাতি করা মালামালের মধ্যে ছিল গোখাদ্যের বস্তা, ফ্রিজ, কোমল পানীয় (কোক) চাউলের বস্তা, চিনির বস্তা সহ অন্যান্য দামি পণ্য সামগ্রী।
পরে গত ১৮ জুলাই শুক্রবার গোপালপুর থানায় একটি সাধারণ ডায়েরি করলে পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি হওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করে।
এ ব্যাপারে গোপালপুর থানায় ২০ জুলাই একটি ডাকাতির মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা