সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন। গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস উদযাপিত ভালুকায় পরকীয়ায় অভিযুক্ত দপ্তরীর বরখাস্তের দাবিতে মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বে শফিকুল ইসলাম খান ও এস এম জাহাঙ্গীর হোসেন ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন কোতোয়ালী মডেল থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান শাহজাদপুরে জাতীয় যুব দিবস পালিত বরগুনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ গণভোটের ৭০ শতাংশ মানুষের রায় অগ্রাহ্য করা হয়েছে কালীগঞ্জের পথসভায় জামায়াত আমির ভিক্ষুক জুলেখা হত্যা: আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১৫ হাজার ইয়াবাসহ দুইজন আটক

ফরহাদ রহমান

স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী এলাকায় নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ থানার নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং দুই পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— কফিল (পিতা: মৃত রাজা মিয়া) ও শাহিন আলম (পিতা: মৃত রাজা মিয়া)। তাদের উভয়ের বাড়ি টেকনাফ উপজেলার উত্তর নাজিরপাড়া, ৮ নম্বর ওয়ার্ডে।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা ইয়াবা, পাচারে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদক পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা