সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপি নেতা তারেখ রেজা সংবাদ সম্মেলনের আগেই গ্রেফতার হলেন ঝিনাইদহ থেকে। সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আওয়ামী লীগের মিছিল থেকে নেতা কর্মী আটক করতে ব্যর্থ পুলিশ, টার্গেট মেলাতে পথচারী ধরে সন্ত্রাস বিরোধী আইনে মামলা। কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  সাতক্ষীরায় দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবাসহ আটক ৩ মহেশখালীতে মোবাইল কোর্ট: ৩ ফার্মেসিকে ৮৫ হাজার টাকা জরিমানা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আজহারুল ইসলাম সাদী উপকূলকে বাঁচাতে জাতীয় বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দের দাবি কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এমপি মাওলানা আবু তালিব ঝিনাইদহ-৪ আসনকে আধুনিক মডেল এলাকায় রূপান্তরের প্রত্যয়

টেকনাফে আটক ১, উদ্ধার ৪৪ বোতল বিদেশি মদ

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী এলাকায় প্রাইভেটকারযোগে মাদক পাচারের সময় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ৪৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ মোস্তফা (৩৪)। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার বিটিপাড়া গ্রামের মৃত মুক্তার উদ্দিনের ছেলে। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা যায়, সোমবার (০৪ মে) বেলা আনুমানিক ১১টা ৪৫ মিনিটে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় গাড়ির পেছনের সিটে বসা এক যাত্রীকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তার বহন করা ট্রলিব্যাগ তল্লাশি করে ৪৪ বোতল বিদেশি মদ এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, কক্সবাজার থেকে মদ সংগ্রহ করে টেকনাফে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে তিনি এগুলো বহন করছিলেন। উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহ চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে পরিচালিত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা