মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির দুই গ্রুপের বিরোধে এক সামর্থকের মৃত্যু

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না গ্রামে বিএনপি’র দুই গ্রুপের বিরোধের জের ধরে মন্টু বিশ্বাস (৫১) নামে এক সমর্থকের মৃত্যু হয়েছে।

তিনি কামান্না গ্রামের ইন্তাজ আলী বিশ্বাসের ছেলে এবং বিএনপি’র জামির গ্রুপের সমর্থক ছিলেন।

নিহত’র ভাতিজা লিমন বিশ্বাস অভিযোগ করেন, তাদের এক ভাই আশরাফুল ইসলাম জুলাই যোদ্ধ। তিনি গ্রামে এসে ঘরবাড়ি তৈরি করছিলেন। তাদের প্রতিপক্ষ শহীদ মিয়ার ছেলে মাখন জুলাইযোদ্ধা আশরাফুলকে নিয়ে কটুক্তি করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনাকে কেন্দ্র করে কামান্না গ্রামের বিএনপি নেতা আবু তালেব ও মুকুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। তারা আবার উভয়ই স্থানীয় বগুড়া ইউনিয়ন বিএনপির নেতা জামির গ্রুপের সমর্থক।

সন্ধ্যায় উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় মন্টু বিশ্বাস সংঘর্ষের মধ্যে পড়ে গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে সাড়ে এগারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তাপস কুমার বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক তাপস কুমার বিশ্বাস আরো বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই মন্টু মারা যান। তাঁর শরীরের জখমের চিহ্ন থাকলেও ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারন বলা যাচ্ছে না। তবে গ্রামের অনেকেই বলছেন যে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

নিহতর মেয়ে তানজিলা খাতুন জানান, তার পিতাকে প্রতিপক্ষ আবু তালেব মিরাজ উদ্দিন ও তারিক হোসেন আঘাত করেছে। আঘাতজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত বলতে পারবো।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা