বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার ও পাঁচ বাংলাদেশি আটক

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহের মহেশপুরে সীমান্ত এলাকায় বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ উদ্ধার ও পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি। শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ অক্টোবর রাতে সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫৯/১-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সামন্তা চারাতলাপাড়া গ্রাম সংলগ্ন এলাকা থেকে হাবিলদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামীবিহীন ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন বিকেলে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হাবিলদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহল চলাকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় এক নারী ও দুই শিশুসহ তিন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরদিন ১০ অক্টোবর ভোরে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হাবিলদার মো. মাইন উদ্দিনের নেতৃত্বে টহল দল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে এক নারী ও এক শিশুকে আটক করে। আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা