রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে ৯৬’র মতো আবারো বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত: রাশেদ খান টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার,

ঝিনাইদহের পায়রা চত্বর ও ওয়াজের আলী হাই স্কুল মাঠে শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

মো:মিল্টন হোসেন

বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহে শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এবং ওয়াজের আলী হাই স্কুল মাঠ প্রাঙ্গনে একযোগে এই গায়েবানা জানাজার আয়োজন করা হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
স্থানীয় সূত্র জানায়, শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে ঝিনাইদহজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়। তার আত্মার মাগফিরাত কামনায় ও শেষ শ্রদ্ধা জানাতে এই গায়েবানা জানাজার আয়োজন করা হয়। এতে আলেম-ওলামা, শিক্ষক, ছাত্রসমাজ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী ও প্রতিবাদী মানুষ। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে তার অবস্থান ছিল দৃঢ়। তার আকস্মিক মৃত্যু সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। বক্তারা তার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পায়রা চত্বর ও ওয়াজের আলী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত জানাজায় মানুষের ঢল নামে। জানাজা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় অনেককে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়।
গায়েবানা জানাজাকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। সার্বিকভাবে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
স্থানীয়রা জানান, শরিফ ওসমান হাদি ঝিনাইদহের মানুষের কাছে একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তি ছিলেন। তার মৃত্যুর সংবাদে জেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। গায়েবানা জানাজার মাধ্যমে ঝিনাইদহবাসী তার প্রতি শেষ শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা