রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে ৯৬’র মতো আবারো বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত: রাশেদ খান টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার,

ঝিনাইদহের কোটচাঁদপুরে ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডির শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন ময়দানে লগি-বৈঠার তাণ্ডবে নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলাম এর সভাপতিত্বে নিজস্ব অফিস মিলনায়তনে এ আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলার সাবেক আমীর ড. মাওলানা মুজাম্মিল হক।
সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে যে নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তা বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত।
তারা আরও বলেন, শহীদদের রক্ত বৃথা যাবে না — ইনশাআল্লাহ ন্যায় ও ইসলামী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হবে।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আমীর মাস্টার আজিজুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন, উপজেলা যুব ও মিডিয়া বিভাগের সম্পাদক এবং পৌর গণমানুষের নেতা অধ্যাপক শরিফুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর মাওলানা মতিউর রহমান খান, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, সাবেক পৌর আমীর মাওলানা নাজির আহমেদ, দোড়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, শরিফুর রহমান খান টিটো, মাহফুজুল হক মিন্টু প্রমুখ।
আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান।
এছাড়াও স্থানীয় জামায়াত ও ছাত্রশিবির নেতৃবৃন্দ, আলেম-ওলামা, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা