শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী গোমস্তাপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন। টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ টেকনাফে বিজিবির অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ আটক ১

ঝিনাইদহের কোটচাঁদপুরে আলিম পরীক্ষায় শতভাগ সাফল্য: উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হাজী আলতাফ হোসেন হরিন্দীয়া আলিম মাদ্রাসা

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আলিম (এইচএসসি সমমান) পরীক্ষায় শতভাগ পাসের গৌরব অর্জন করেছে উপজেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হাজী আলতাফ হোসেন হরিন্দীয়া আলিম মাদ্রাসা।

মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী প্রভাষক ফারুক হোসেন ও সহকারী শিক্ষক (ইংরেজি)রেজাউল করিম এ প্রতিবেদককে জানান, চলতি শিক্ষাবর্ষে মোট ১৬ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে—এর মধ্যে ৮ জন ছাত্রী ও ৮ জন ছাত্র। পরীক্ষার ফলাফলে সবাই উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫, ৬ জন এ গ্রেড, এ মাইনাস ১ জন, এবং ৪ জন বি গ্রেডে পাস করেছে।

শতভাগ সাফল্য অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি এবার কোটচাঁদপুর উপজেলায় আলিম পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনছার আলী বলেন, “আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের একনিষ্ঠ পরিশ্রম, নিয়মিত ক্লাস, এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। আগামী বছরগুলোতেও আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।”

অভিভাবক ও এলাকাবাসীরা ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, এই সাফল্য মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নের এক উজ্জ্বল উদাহরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা