রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

ঝিনাইদহের কালীগঞ্জে তিন ভাইকে কুপিয়ে জখম, দুই জনের অবস্থা আশংকা জনক

মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ

ঝিনাইদহের কালীগঞ্জে মাছ ব্যবসার দ্বন্দ্বে আপন চাচাত ভাইয়েদের হামলা চালিয়ে অপর তিন চাচাতো ভাইকে কুপিয়ে জখম করেছে। আহতরা হলো-আরিফ হোসেন (৩৫), শরিফ হোসেন (৩২) ও জারিফ হোসেন (৩)। আহতদের কালীগঞ্জ হাসপাতালে ভর্তির পর আশংকাজনক অবস্থায় বড় ভাই আরিফ ও ছোট ভাই জারিফকে যশোর সদর রেফার্ড করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের মৎস্য বাজারের এ হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভূক্তভোগী শরিফ হোসেন ৬/৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
উপজেলার ফারাসপুর গ্রামের আহত জারিফ হোসেন জানায়, মাছের ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে তার চাচাতো ভাই মনিরুলদের সাথে দ্বন্দ্ব চলে আসছিল। সকাল ১০ টার দিকে শহরের মেইন বাসষ্ট্যান্ড মাছ বাজারের আড়তের খাটের উপর তারা তিন ভাই বসে ছিলেন। এদিন মাছ বিক্রি নিয়ে চাচাতো ভাইদের সাথে কথা কাটাকাটি হয়। কিছু সময় পরই তাদের আপন চাচাতো ভাই ফারাসপুর গ্রামের মনিরুল ও সোহেলের নেতৃত্বে ৮-১০ জন জোট বেঁধে এসে তাদের তিন ভাইকে অতর্কিত কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এ সময় স্বজনদের আহাজারি করতে দেখা যায়।
কালীগঞ্জ থানার অফিসাস ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ব্যাবসায়ীক দ্বনদে চাচাতো ভাইদের মধ্যে মারামারির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশ আইনী ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা