মোঃ পারভেজ কালীগঞ্জ ঝিনাইদহ :
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে পরিদর্শনে আসেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মওলানা আবু তালিব। বুধবার সকাল দশটার সময় কালীগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার রিপন মিয়ার সাথে সাক্ষাৎ করেন। কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন শেষে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব সাংবাদিকদের বলেন, কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন আমার নিয়মিত কার্যক্রমের একটি অংশ। সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতির বিষয়ে আইনমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি এ অফিসের বিষয়ে সবই জানেন। আইনমন্ত্রী তার পিএসকে দিয়ে অফিস কে জানিয়েছেন যেন এখানে দুর্নীতি না হয়। পরিদর্শনের সময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন ইউনিটির নেতৃবৃন্দসহ সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখকগণ ও বিভিন্ন গণমাধ্যম কর্মী।