সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা চাই,মোহাম্মদ ,নুরুল ইসলাম নয়ন এমপি, ভোলা -৪ ঝিনাইদহে হোটেল ‘আল রিজিক’ এর শুভ উদ্বোধন পর্নোগ্রাফি আইনের মামলায় কর্ণফুলীতে নাঈম উদ্দিন নামের এক ব্যক্তি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়মের, নিউজ প্রকাশের পরে পরিদর্শনে এমপি ডাঃ মিজানুর রহমান। সাতক্ষীরার প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত সুন্দরবনে বন বিভাগের অভিযানে ১৫০ কেজি চিংড়ি মাছসহ নৌকা আটক শম্ভুপুর ইউনিয়নের শিবপুর ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলায় চরম দুর্ভোগ: দ্রুত রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন সাংবাদিক নার্গিস

ঝিনাইদহে হোটেল ‘আল রিজিক’ এর শুভ উদ্বোধন

শারমিন আরা,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নতুন অভিজাত রেস্তোরাঁ ‘হোটেল আল রিজিক’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ (১২ জুলাই) ২০২৬ ইং ঝিনাইদহ জেলা পরিষদের সামনে ফিতা কেটে এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে হোটেলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং স্থানীয় ওলামায়ে কেরামগণ।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি এ্যাডভোকেট শামসুজ্জামান লাকী এবং হোটেলের অন্যতম কর্ণধার মো: পলাশ হোসেন।

নতুন এই প্রতিষ্ঠানের সাফল্য ও বরকত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মো: মোবারক হোসেন, মাওলানা মুফতি শহিদুল্লাহ এবং মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

উদ্বোধন শেষে অতিথিরা হোটেলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং এর চমৎকার পরিবেশ ও খাবারের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। কর্তৃপক্ষ জানান, ঝিনাইদহবাসীকে সম্পূর্ণ মানসম্মত ও সুস্বাদু খাবার পরিবেশন করাই ‘হোটেল আল রিজিক’ এর মূল লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা