রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত,

শারমিন আরা

ঝিনাইদহ প্রতিনিধি,

ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে এক সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে শহরের আলহেরা অফিস কক্ষে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা আমীর ঝিনাইদহ -২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মো. আবু বকর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক আবদুল আওয়াল, নায়েবে আমীর আবদুল আলীম এবং সহকারী সেক্রেটারি কাজী ছগির আহমদ।

মাহফিলে সভাপতিত্ব করেন সদর উপজেলা আমীর ডা. হাবিবুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর আবু হানিফ, উপজেলা সেক্রেটারি আলী আহসান,
যুব সভাপতি শিহাব শিকদার, আকবর হোসাইন, মেহদী হাসান, ডা. জাকির হোসাইন, উপজেলা শ্রমিক নেতা শামিমুল্লাহসহ অন্যরা।

আলোচকবৃন্দ তাদের বক্তব্যে রাসুলুল্লাহ (সা.) এর জীবনাদর্শ ও শিক্ষা অনুসরণের গুরুত্ব তুলে ধরেন এবং সমাজে ন্যায়, আদর্শ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা