শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী গোমস্তাপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন। টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২

ঝিনাইদহে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।

শারমিন আরা

ঝিনাইদহ প্রতিনিধি,

ঝিনাইদহে নতুন বছর ১৪৩৩-কে বরণ করে নিতে জেলা জুড়ে ছিল নানা আয়োজন।
মঙ্গল শোভাযাত্রা: সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা রঙ-বেরঙের মুখোশ, পালকি ও লোকজ অনুষঙ্গ নিয়ে অংশ নেন।

ঝিনাইদহ কেন্দ্রীয় শহিদ মিনার ও সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে দিনব্যাপী চলে গান, কবিতা আবৃত্তি এবং নাচের অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ‘এসো হে বৈশাখ’ গানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

শহরের বিভিন্ন স্থানে বসেছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা।

উৎসব নির্বিঘ্ন করতে শহরজুড়ে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য তুলে ধরতে শহরের পাশাপাশি বিভিন্ন উপজেলাতেও আয়োজন করা হয় গ্রাম্য খেলাধুলা ও লাঠি খেলার।

পান্তা-ইলিশের আয়োজনে মেতে ওঠে সাধারণ মানুষ।
সব মিলিয়ে অসাম্প্রদায়িক চেতনার আহবানে ঝিনাইদহবাসী নতুন বছরকে বরণ করে নিয়েছে বিপুল উৎসাহে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা