সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

ঝিনাইদহে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের চেষ্টা ও মারধর

মো:মিল্টন হোসেন

বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহে এক অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের চেষ্টা ও নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। হামলার ফলে ভুক্তভোগী নারীর চার মাসের গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামে।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মো. ইয়ামিন বিশ্বাস ঝিনাইদহ সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারে রুবেল হোসেন (৩১) নামের এক যুবককে প্রধান আসামি এবং আরও একজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ই ডিসেম্বর সন্ধ্যায় ভুক্তভোগী নারী বাড়ির উঠানে টিউবওয়েলের কাছে পানি আনতে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা তাকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার দিলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং তলপেটে লাথি মারে। এতে তিনি গুরুতর আহত হন।
নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর চার মাসের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। বর্তমানে তিনি শারীরিক ও মানসিকভাবে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর পরিবার অভিযোগ করে জানায়, অভিযুক্তরা এলাকার প্রভাবশালী হওয়ায় আগে থেকেই বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। ঘটনার পর থেকেই তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন বলেন,
“ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, এমন ন্যাক্কারজনক ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা