সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ৭

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে নারী শিশু সহ ৭ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে ২ জন নারী ও ২ জন শিশু রয়েছে। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে বিজিবি জানিয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, রোববার দিবাগত রাত দুইটার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র হাবিলদার আব্বাস আলীর নেতৃত্বে ৬০/৭৪ সীমান্ত পিলার এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় মান্দারতলা গ্রাম থেকে এক নারী ও শিশু সহ ৫ জনকে আটক করা হয়।

এছাড়া সোমবার বেলা ১১টার দিকে বাঘাডাঙ্গা বিওপি’র হাবিলদার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পৃথক অভিযানে সীমান্ত পিলার ৬০/২৯ সংলগ্ন হুদাপাড়া গ্রাম থেকে এক নারী সহ ২ জনকে আটক করে বিজিবি। আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, আটক ৭ জনের মধ্যে নারী ও শিশু ৪ জন। নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। প্রাপ্ত বয়স্ক পুরুষদের মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা