মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ
ঝিনাইদহ সদর উপজেলার বিনাইদহ এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদর থানার কাশিপুর পশ্চিমপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি বাড়ির সামনে অবস্থানরত তিনজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া ইয়াবাগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ হাজার টাকা। এ ঘটনায় উদ্ধারকৃত মাদক জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে। আইনশৃঙ্খলা রক্ষায় এবং মাদকমুক্ত সমাজ গঠনে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছে পুলিশ।